Pages

Sunday, April 9, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১০ এপ্রিল ২০১৭



   অদ্য ১০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর মাঠ নামক স্থান হতে ১১৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,২০০/- ( সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র
   অদ্য ১০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের জীবননগর বিওপির সামনে পাকা রাস্তার উপর হতে ৪৯ প্যাকেট আতশবাজী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৯,০০০/-   ( উনপঞ্চাশ হাজার) টাকা মাত্র
   উপরে আটককৃত ১১৮ বোতল ফেন্সিডিল এবং ৪৯ প্যাকেট আতশবাজী এর সর্বমোট মূ্ল্য ৯৬,২০০/- ( ছিয়ানব্বই হাজার দুইশত ) টাকা মাত্র