১। অদ্য ১৮ এপ্রিল ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৩৬
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মুল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত)
টাকা মাত্র।