১। গত ২৩ এপ্রিল ২০১৭ তারিখ দুপুর
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন
সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ
জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর দেশ ট্রাভেলস বাস তল্লাশী করে ৯৭
পিচ ভারতীয় উন্নত মানের থ্রী পিচ এবং ১০০ পিচ ভারতীয় উন্নত মানের শাড়ী আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৮৫,০০০/-(আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৪ এপ্রিল ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির
টহল কমান্ডার নায়েক আলী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বারাদি গ্রামের বেশীডোবা মাঠ নামক স্থান হতে ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৯৭ পিচ থ্রী পিচ, ১০০ পিচ শাড়ী এবং
৩০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯,১৫,০০০/-(নয় লক্ষ পনের হাজার) টাকা মাত্র।