Pages

Thursday, April 13, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ এপ্রিল ২০১৭



১।  অদ্য ১৪ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা পারকেষ্টপুর রাস্তার উপর হতে ০১ (এক) জন আসামীসহ (১। মোঃ বাবু মিয়া (৩২), পিতা-আব্দুর রহমান, গ্রাম-ঝাঝাডাংগা, পোঃ দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) আনুমানিক ০৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ (০৩ টি স্বর্ণের বার), ০১ টি ১০০ সিসি নতুন মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,২১,২৯,২২৩/-(এক কোটি একুশ লক্ষ উনত্রিশ হাজার দুইশত তেইশ) টাকা মাত্র। আটককৃত আসামীসহ স্বর্ণ এবং মোটর সাইকেল দামুড়হুদা থানা জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


২।   অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা আইসিপি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আবুল কালাম (৩৮), পিতা-মৃত আজিজার রহমান, গ্রাম- ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৮ তারিখ ১৩ এপ্রিল ২০১৭।


৩।   অদ্য ১৪ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নাযেব সুবেদার মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।


৪।   উপরে আটককৃত ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ এবং ৫৬ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,২২,১৩,২২৩/-(এক কোটি বাইশ লক্ষ তের হাজার দুইশত তেইশ) টাকা মাত্র।