অদ্য ১১ এপ্রিল ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম। বর্ণিত
সভায় মোঃ শরিফ উদ্দিন মেম্বার ৩নং ওর্য়াড বুড়িপোতা ইউপি, মোঃ আব্দুল কুদ্দুস ইমাম
বুড়িপোতা জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক
৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।