Pages

Saturday, April 8, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ এপ্রিল ২০১৭



   অদ্য ০৯ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০ ( আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র
   অদ্য ০৯ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৭,৬০০/- ( সতের হাজার ছয়শত) টাকা মাত্র
   উপরে আটককৃত ১৪০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূ্ল্য ৫৬,০০০/- ( ছাপ্পান্ন হাজার ) টাকা মাত্র