Pages

Monday, April 24, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ এপ্রিল ২০১৭



১।   অদ্য ২৫ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ নামক স্থান হতে ৩০৬৫ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,১৯,৫০০/-(নয় লক্ষ উনিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৫ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ নামক স্থান হতে ৭৩ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৯,৭০০/-(উনচল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র। 
৩।   অদ্য ২৫ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রাব্বুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ৩০৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ১২১ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল মদ এর সর্বমোট মূল্য ৯,৭৮,৪০০/-(নয় লক্ষ আঠাত্তর হাজার চারশত) টাকা মাত্র।