Pages

Saturday, April 15, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান-১৬ এপ্রিল ২০১৭



১।   অদ্য ১৬ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের কার্পাসডাংগা পাকা রাস্তার উপর হতে আটকবর টু চুয়াডাংগাগামী টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৬৬৫) তল্লাশী করে ৪৩২ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মুল্য ১৭,২৮,০০০/-(সতের লক্ষ আটাশ হাজার) টাকা এবং আটককৃত ০১টি টাটা ট্রাক এর আনুমানিক মূল্য ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা। আটককৃত শাড়ী এবং ০১ টি টাটা ট্রাক এর সর্বমোট মুল্য ৫৭,২৮,০০০/- (সাতান্ন লক্ষ আটাশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ১৬ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হতে নায়েব ‍সুবেদার মোঃ তোতা মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চুয়াডাংগা কর্তৃক যৌথভাবে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়িয়া গ্রামের আকন্দবাড়ীয়া বটতলা নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ শাহজাহান (৩৭), পিতা-মৃত আব্দুল কাদের, গ্রাম-আকন্দবাড়িয়া, থানা+জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে চুয়াডাংগা সদর থানায় সোপর্দ করতঃ মামলা দায়ের করা হচ্ছে।


৩।   অদ্য ১৬ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ১৪১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,৪০০/-(ছাপ্পান্ন হাজার চারশত) টাকা মাত্র।


৪।   অদ্য ১৬ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জিরাট গ্রামের জিরাট মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।


৫।   উপরে আটককৃত ৪৩২ পিস শাড়ী, ২৬১ বোতল ফেন্সিডিল এবং ০১ টি টাটা ট্রাক এর সর্বমোট মূল্য ৫৮,৩২,৪০০/-(আটান্ন লক্ষ বত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।