Pages

Wednesday, April 19, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ভারতীয় গরু, মদ, ফেন্সিডিল এবং ০১ টি ট্রাক আটক ২০ এপ্রিল ২০১৭



১।   অদ্য ২০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাকা রাস্তার উপর জীবননগর টু চুয়াডাংগাগামী টাটা ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৯১২) আটক করে এবং উক্ত ট্রাক হতে ১০ টি ভারতীয় গরু আটক করা হয় যার আনুমানিক মুল্য ৭,২০,০০০/-(সাত লক্ষ বিশ হাজার) টাকা এবং আটককৃত ০১টি টাটা ট্রাক এর আনুমানিক মূল্য ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা। আটককৃত গরু এবং ০১ টি টাটা ট্রাক এর সর্বমোট মুল্য ৪৭,২০,০০০/- (সাতচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।                                                                                                                                                                                                                            
২।   অদ্য ২০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের দোমবাড়ীয়া ঘাট নামক স্থান হতে ৩২ বোতল মদ এবং ০৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ১০ টি গরু, ৩২ বোতল মদ, ০৫ বোতল ফেন্সিডিল এবং ০১ টি টাটা ট্রাক এর সর্বমোট মূল্য ৪৭,৭০,০০০/-(সাতচল্লিশ লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।