Pages

Thursday, April 27, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৭ এপ্রিল ২০১৭



১।    অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা তালতলা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নেরে পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই আরকে বমন।।

২।    অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইছাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২২/-১ এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শামছুল আরেফীন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নেরে বেতাই ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সিআর কুজুর।  

৩। অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২১/-১ এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ঝাঝা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নেরে বিলাসীপাড়া ক্যাম্প কমান্ডার এসআই আরসি রায়।

৫।  অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নেরে বিজয়পুর ক্যাম্প কমান্ডার এসআই রহিত সিং।
৬।  অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানীর হাবিলদার মোঃ ফয়জুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নেরে হৃদয়পুর ক্যাম্প কমান্ডার এসআই বলবীর সিং।

৭।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।