১। অদ্য ২৭ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ২৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৩,২০০/-
(তিরানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ২৭ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া কবরস্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৩১,৫০০/- (একত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৭ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ আম বাগান হতে ৪৬
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,০০০/- (উনসত্তর হাজার)
টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৯৩,৭০০/-(এক
লক্ষ তিরানব্বই হাজার সাতশত) টাকা মাত্র।


