১। অদ্য ১৯ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
মধ্যপাড়া পাঁকা রাস্তার উপর হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ বিল্লাল হোসেন (২০) পিতা-
মোঃ আফসার আলী, গ্রাম-দূর্গাপুর, পোষ্ট-কার্পাসডাংগা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা} ০৩ বোতল ভারতীয় মদ এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,০৪,৫০০/- (এক লক্ষ চার হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত আসামী
এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫
বি (১)(বি) মোতাবেক। যার মামলা নং-০৮ তারিখ ১৯ জানুয়ারি ২০১৬।
২। অদ্য ১৯ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার নায়েক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর
সুইচ গেইট আমবাগান হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,৫০০/-
(সাতষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত
আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৭২,০০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা মাত্র।
