Pages

Saturday, January 30, 2016

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সীমান্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৬ ৩০ জানুয়ারি ২০১৬



অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে সকাল ১১টা হতে দুপুর ০২ টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা এর সীমান্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, পুরস্কার বিতরনী সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ। এছাড়াও মিসেস মাহজেবীন প্রধান শিক্ষক সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়, জনাব আলী আকতার প্রধান শিক্ষক এম বারী মাধ্যমিক বিদ্যালয়, রেবেকা সুলতানা প্রধান শিক্ষক ঝিনুক মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, শাহিনুল ইসলাম প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী স্বরণি বিদ্যাপীঠ, অভিভাবকবৃন্দ এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন