অদ্য ২৬ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা
৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় বড়বলদিয়া বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মদনা বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান । বর্ণিত সভায় মোঃ হযরত আলী মদনা পারকেষ্টপুর
ইউপি সদস্য ৩নং ওয়ার্ড, মোঃ সাইফুল ইসলাম ইউপি সদস্য ৪নং ওয়ার্ড এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৩০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
