১। অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার রাজাপুর গ্রামের রাজাপুর আম বাগান হতে ২৪১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৩,৬১,৫০০/- (তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিশেষ ক্যাম্পের টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিয়ালবাড়িয়া গ্রামের শিয়ালবাড়িয়া মাঠ হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক
০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার চাপাতলা গ্রামের চাপাতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশ হতে ৩৭ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৫,৫০০/- (পঞ্চান্ন হাজার
পাঁচশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৪,২১,৮০০/-(চার
লক্ষ একুশ হাজার আটশত) টাকা মাত্র।
