Pages

Wednesday, January 20, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২১ জানুয়ারি ২০১৬


অদ্য ২১ জানুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন । বর্ণিত সভায় মোঃ সোহরাব উদ্দিন ইউপি সদস্য সোনাপুর, মোছাঃ আউলিয়া খাতুন প্রধান শিক্ষক সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।