Pages

Monday, January 25, 2016

বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার কর্তৃক গেদে বিএসএফ ক্যাম্প পরিদর্শন এবং সৌজন্য স্বাক্ষাত ২৫ জানুয়ারি ২০১৬


অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ০২টা ৩০ মিনিট হতে ০৩ টা ৩০ মিনিট পর্যন্ত বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী সদর পরিদর্শন/সৌজন্য স্বাক্ষাত করে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন উক্ত সৌজন্য স্বাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক হ্লা হেন মং, পিবিজিএম এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ। উক্ত সৌজন্য স্বাক্ষাতের সময় ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার এবং বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের ষ্টাফ অফিসার ধর্ম প্রকাশ বিজিবি প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরিশেষে শান্তিপূর্ণভাবে সৌজন্য স্বাক্ষাত শেষ হয়।