অদ্য
২৯ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার মোড় নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ শাহজাহান মিয়া । বর্ণিত সভায় মোঃ বিল্লাল হোসেন মেম্বার ৪নং ওয়ার্ড স্বরুপপুর ইউনিয়ন
পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪৫ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
