১। অদ্য ২২ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর স্কুল
মাঠ হতে ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,৮০০/-
(বিশ হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ২২ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর
মাঠ হতে ১৮ বোতল ভারতীয় মদ এবং ১১১০ পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৬০,৩০০/- (ষাট হাজার তিনশত) টাকা মাত্র।
৩। অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর কাঁচা রাস্তার উপর হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০/- (ছয় হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮৭,১০০/-
(সাতাশি হাজার একশত) টাকা মাত্র।

