অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা
হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর কোম্পানী
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর
কোম্পানী দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শাহাজাহান মিয়া । বর্ণিত
সভায় মোঃ খেদের আলী মেম্বার ৪নং ওয়ার্ড স্বরুপপুর ইউনিয়ন পরিষদ, এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
