অদ্য ১৭ জানুয়ারি
২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে সন্ধ্যা ০৭টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর ক্লাব মাঠ নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ নজরুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ চান্দু মাষ্টার দর্শনা পৌরসভার ৮ নং ওর্য়াডের
কাউন্সিলার, মোঃ শরিফ উদ্দিন সাংবাদিক এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
