১। অদ্য ৩১ জানুয়ারি
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া নদীরপাড় হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ বাবর
আলী (৪৫), পিতা-মৃত ইকার আলী মন্ডল, গ্রাম-বাস্তিপুর, পোষ্ট-কার্পাসডাংগা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা} ০৪ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক
লক্ষ বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ০৪টি গরু কাস্টমস এ জমা হচ্ছে এবং ধৃত আসামীকে
দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
২। অদ্য ৩১ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী কৃষ্ণপদ ভৌমিক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া
ঈদগাহ মাঠ হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/-
(তের হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩১ জানুয়ারি
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
কবরস্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/- (বাইশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ৩১ জানুয়ারি
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী
খেজুরবাগান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/-
(তের হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৯,৫০০/-(এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশত)
টাকা মাত্র।