১। অদ্য ১৬ জানুয়ারি
২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ০১জন ধৃত আসামীসহ {১। মোঃ কাজিন হোসেন (৩০), পিতা-মোঃ নুর ইসলাম গ্রাম+পোষ্ট-আকন্দবাড়িয়া,
থানা+জেলা-চুয়াডাংগা} ৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩৬,৪০০/- (ছত্রিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল
জীবননগর থানায় সোর্পদ করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। অদ্য ১৬ জানুয়ারি
২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া
সেগুন বাগিচা হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য
২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৬৩,৪০০/-
(তেষট্টি হাজার চারশত) টাকা মাত্র।

