Pages

Sunday, January 31, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ জানুয়ারি ২০১৬



অদ্য ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শিংনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক । বর্ণিত সভায় মোঃ ফারুক হোসেন প্রধান শিক্ষক শিংনগর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আমিনুল ইসলাম সভাপতি শিংনগর মাধ্যমিক বিদ্যালয়, মোছাঃ রহিমা খাতুন শিক্ষিকা শিংনগর মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।