Pages

Wednesday, January 27, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ জানুয়ারি ২০১৬



১। অদ্য ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৭,৫০০/- (সতের হাজার পাঁচশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াদুদ মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া কলা বাগান মাঠ হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৭,৬০০/- (সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী কবরস্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬২,৪০০/- (এক লক্ষ বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।

৫।   অদ্য ২৮ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর কলাবাগান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা মাত্র।
৬।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,০৯,৫০০/-(তিন লক্ষ নয় হাজার পাঁচশত) টাকা মাত্র।