Pages

Thursday, January 21, 2016

সাম্প্রতিক কালের সর্ববৃহৎ মাদকের চালান ধ্বংসকরণ এবং মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠান ২১ জানুয়ারি ২০১৬



১।   অদ্য ২১ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৪৫ মিনিটে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা অধীনস্থ কোম্পানী/বিওপি সমূহ কর্তৃক গত ০১ আগস্ট ২০১৪ তারিখ হতে ২৭ জুলাই ২০১৫ পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, যার পরিমান ও মূল্য নিম্নে প্রদত্ত হলোঃ
ক্র/নং
মাদকদ্রব্যের নাম
মাদকদ্রব্যের পরিমান
মূল্য
মন্তব্য
১।
বিদেশী মদ
৪৩,৭৯০ বোতল
৬,৫৬,৮৫,০০০/-

২।
ফেন্সিডিল
৩৭,৮০১ বোতল
১,৫১,২০,৪০০/-

৩।
গাঁজা
১৮.৬ কেজি
৬৫,১০০/-

সর্বমোট =
৮,০৮,৭০,৫০০/-


২।   উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য চুয়াডাংগা-২ জনাব হাজী মোঃ আলী আজগার(টগর), এমপি, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপ মহাপরিচালক হ্লা হেন মং পিবিজিএম বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার, বেগম সায়মা ইউনুস জেলা প্রশাসক চুয়াডাংগা, জনাব মোঃ রশীদুল হাসান পুলিশ সুপার চুয়াডাংগা, ডঃ এবিএম মাহমুদুল হক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চুয়াডাংগা, মোঃ আনোয়ার জাহিদ অতিরিক্ত পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাংগা, জনাব মোঃ মাহফুজুর রহমান মনজু প্রশাসক জেলা পরিষদ চুয়াডাংগা, জনাব আব্দুল লতিফ অমল চেয়ারম্যান জীবননগর উপজেলা, জনাব মোঃ ওবায়দুর রহমান চৌধুরী জিপু নবনির্বাচিত মেয়র চুয়াডাংগা সদর পৌরসভা, জনাব মোঃ জাহাঙ্গীর আলম নবনির্বাচিত মেয়র জীবননগর পৌরসভা, জনাব মোঃ মতিয়ার রহমান নবনির্বাচিত মেয়র দর্শনা পৌরসভা,   বেগম ফারজানা খানম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চুয়াডাংগা, জনাব আসলাম হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাংগা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভার সভাপতির দায়িত্ব পালন করেন এস এম মনিরুজ্জামান, বিজিবিএম পিবিজিএম, পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাংগা।

৪।   প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের বিশেষ অস্ত্র। মাদকের ভয়াবহ মরন ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করার পবিত্র দায়িত্ব সকলের। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল হতে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করে তোলার জন্য আরো জোরালোভাবে সকলের প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে এবং মাদকের ভয়াবহতা হতে আমাদের মুক্তি পেতে হবে। আজকের এই মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানের মাধ্যমে মাদক দ্রব্য সেবনে নিরুসাহিত হয়ে একদিন বাংলাদেশ মাদক মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে তিনি উপস্থিত সকলকে আহবান জানান।