অদ্য
২৩ জানুয়ারি ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সোনাপুর তিন
রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ ওয়াজেদ আলী । বর্ণিত সভায় মোঃ সোহরাব উদ্দিন মেম্বার ১নং ওয়ার্ড এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।