Pages

Friday, January 22, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখঃ ২২ জানুয়ারি ২০১৬



১।   অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৮/১-এর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার কুলুপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিপক কুমার ।
২।   অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা হতে ১২টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই রমেস চন্দ্র ।
৩।  অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সুটিয়া কোম্পানী কমান্ডারের পক্ষে ‍নেতৃত্বদেন এসআই গৌতম পান্ডে ।
৪।   অদ্য ২২ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডারের পক্ষে ‍নেতৃত্বদেন এসআই ডিস্বেশ্বর দাস ।
৫।  উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনরি মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।