অদ্য ২৪ জানুয়ারি
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া
আমবাগান হতে ০৩জন ভারতীয় নাগরিকসহ {১। শ্রী বাবন ঘোস (১৯), পিতা-মায়া ঘোষ, গ্রাম+পোষ্ট-মুত্রাপুর
২। শ্রী সুজয় হালদার(২০), পিতা-নীলমনি হালদার, গ্রাম-গোবিন্দপুর, পোষ্ট-খালবনিয়া
৩। শ্রী রজত বিশ্বাস(২০), পিতা-রবিন্দ্রনাথ বিশ্বাস, গ্রাম-গোবিন্দপুর, পোষ্ট-খালবনিয়া
সকলের থানা-কেষ্টগঞ্জ, জেলা-নদীয়া} ২১ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা । আটককৃত ২১টি ভারতীয় গরু কাস্টমস এ জমা
করা হচ্ছে এবং ০৩জন ভারতীয় নাগরিককে
দামুড়হুদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



