১। অদ্য ১৮ জানুয়ারি
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বেনিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাবিবপুর গ্রামের করতোয়ার
মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৮ জানুয়ারি
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ হতে ৯৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৫,৫০০/- (এক
লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৮ জানুয়ারি
২০১৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
আমবাগান হতে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৯,০০০/-
(এক লক্ষ উনচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৩০,০০০/-
(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।

