Pages

Saturday, January 16, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ জানুয়ারি ২০১৬



১। অদ্য ১৭ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী আমবাগান মাঠ হতে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা মাত্র।

২। অদ্য ১৭ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর দোয়ালের মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
৩।   অদ্য ১৭ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মু্ন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৫২,৫০০/- (বাহান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৯৮,৫০০/- (আটানব্বই হাজার পাঁচশত) টাকা মাত্র।