Pages

Thursday, January 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ জানুয়ারি ২০১৬



১। অদ্য ২৯ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৭,২০০/- (সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৯ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের ইশ্বরচন্দ্রপুর মাঠ হতে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৩,৬০০/- (তিরানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪০,৮০০/-(এক লক্ষ চল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।