Pages

Monday, December 4, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক মদসহ ০১ জন আসামী আটক ০৫ ডিসেম্বর ২০১৭



১।   গত ০৪ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব ‍সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর চুনোঘাট মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ওমিদুল হক মন্ডল (২৫), পিতা-মোঃ আব্দুল খালেক মন্ডল, গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব ‍সুবেদার মোঃ আবুল কালাম বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা করেছে। যার মামলা নম্বর দামুড়হুদা থানা-০৮ তারিখ ০৫ ডিসেম্বর ২০১৭।

২।   উপরে উল্লেখিত আটককৃত ১০ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মুল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র।