১। গত ০৩ ডিসেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
হাইস্কুল মাঠ নামক স্থান হতে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২৪,৮০০/- (চব্বিশ হাজার আটশত) টাকা মাত্র।
২। গত ০৩ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি
মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা
মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল এর সর্বমোট
মুল্য ৪৪,০০০/- (চুয়াল্লিশ হাজার)টাকা
মাত্র।

