Pages

Wednesday, December 6, 2017

চুয়াডাংগা বিজিবি চোরাচালান বিরোধী অভিযান ০৭ ডিসেম্বর ২০১৭



১।   অদ্য ০৭ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।

২।   উপরে উল্লেখিত আটককৃত ৭২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।