১। গত ০৭ ডিসেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
কান কাটা ব্রীজের উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি পুরাতন বাই সাইকেল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/-(বশ হাজার)টাকা মাত্র। এব্যাপারে মোঃ
হাবিবুর রহমান (৩৫), পিতা-মৃত খলিল, গ্রাম-আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াাংগাকে
পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০৭ ডিসেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামের ছয়ঘড়িয়া
মাঠ নামক স্থান হতে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ২৬,৪০০/-(ছাব্বিশ হাজার চারশত)টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি বাই সাইকেল এর সর্বমোট মুল্য ৪৬,৪০০/-(ছচল্লিশ হাজার চারশত)
টাকা মাত্র।