১। গত ০২ ডিসেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আলীম হিরন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের নিমতলা
নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-
(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
২। গত ০২ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টা ৪০ মিনিটের সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা
মাত্র।
৩। অদ্য ০৩ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি
মাঠ নামক স্থান হতে ২৮০ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার)
টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৪৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এর সর্বমোট
মুল্য ১,৭৯,২০০/- (এক লক্ষ উনআশি হাজার দুইশত)টাকা মাত্র।