Pages

Tuesday, December 5, 2017

চুয়াডাংগা বিজিবি চোরাচালান বিরোধী অভিযান ০৬ ডিসেম্বর ২০১৭



১।   অদ্য ০৬ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর নদীর পাড় নামক স্থান হতে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৬ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর পাকা রাস্তার উপর হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৬ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মেহগনী বাগান নামক স্থান হতে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- (চল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ৩০২ বোতল ফেন্সিডিল এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এর  সর্বমোট মুল্য ১,৮০,৮০০/- (এক লক্ষ আশি হাজার আটশত) টাকা মাত্র।