১। অদ্য ০২ নভেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের
ইশ্বরচন্দ্রপুর ঝন্টুর বাড়ীর সামনে হতে ০১ জন আসামীসহ (মোঃ ঝন্টু মিয়া (৩৫),
পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, ডাকঘর- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৫টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৪৭,৭০০/- (সাতচল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আশানুল হক বাদী হয়ে বর্ণিত
আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। উপরে উল্লেখিত আটককৃত ৪৮ বোতল ফেন্সিডিল এবং ৯৫টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মুল্য ৪৭,৭০০/- (সাতচল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র।