Pages

Monday, November 6, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৬ নভেম্বর ২০১৭



১।   গত ০৫ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রীজ নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০ /-(সাতত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

২।   অদ্য ০৬ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: ইকবাল হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,৬০০ /- (একুশ হাজার ছয়শত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৬ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ১৫০০ প্যাকেট কপালের টিপ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ২৫ বোতল মদ, ৫৪ বোতল ফেন্সিডিল এবং ১৫০০ প্যাকেট কপালের টিপ এর সর্বমোট মুল্য ২,০৯,১০০/- (দুই লক্ষ নয় হাজার একশত) টাকা মাত্র।