১। অদ্য ৩০
নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক রাত ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের মেইন
পিলার ৭৭/২-এস হতে ১০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীর পাড় হতে ০৮ কেজি ভারতীয় গাঁজা
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ৩০
নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল
বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী
গ্রামের বারাদী মাঠ নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ০৮ কেজি গাঁজা এবং ৪০ বোতল মদ এর সর্বমোট মুল্য ৮৮,০০০/- (আটাশি
হাজার) টাকা মাত্র ।