Pages

Monday, November 20, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক গাঁজাসহ ০১ জন আসামী আটক ২১ নভেম্বর ২০১৭




১।   গত ২০ নভেম্বর ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো: আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ রসুল মিয়া (৩৫), পিতা-মৃত্যু জান বক্স, গ্রাম-বড়বলদিয়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৫,০০০/- ( পয়ত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ সুবেদার মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   অদ্য ২১ নভেম্বর ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কেরু কোম্পানীর মোড় নামক স্থান হতে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৮০০/- (ছত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৯২ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা এর সর্বমোট মুল্য ৭১,৮০০/- (একাত্তর হাজার আটশত) টাকা মাত্র।