Pages

Monday, November 6, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০১ জন আসামী আটক ০৭ নভেম্বর ২০১৭



১।   গত ০৬ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো: আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ নাজমুল হোসেন ঘেগা (৪০), পিতা-ইসরাফ্রিল সর্দার, গ্রাম-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   উপরে উল্লেখিত আটককৃত ৫০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র।