Pages

Friday, November 3, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ নভেম্বর ২০১৭



১।   গত ০৩ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের আনন্দবাস ফরিদপুর পাড়া নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৮০০ /- (আট হাজার আটশত) টাকা মাত্র।

২।   গত ০৩ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের জোড়া বটতলা নামক স্থান হতে ০২ টি ভারতীয় হিরো বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০ /- (দশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ২২ বোতল ফেন্সিডিল এবং ০২ টি বাই সাইকেল এর সর্বমোট মুল্য ১৮,৮০০/- (আটার হাজার আটশত) টাকা মাত্র।