Pages

Saturday, November 18, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল ও কেটসের সোলসহ ০১ জন আসামী আটক



১।   গত ১৮ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ পিন্টু মোল্লা (৩০), পিতা-মোঃ সারোয়ার মোল্লা, গ্রাম-পাগলা শ্যামনগর, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট) ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০০/- (বত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আব্দুর রশিদ বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   গত ১৯ নভেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর বাশঁবাগান নামক স্থান হতে ২০০ জোড়া ভারতীয় কেটস এর সোল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ০২ বোতল ফেন্সিডিল এবং ২০০ জোড়া কেটসের সোল এর সর্বমোট মুল্য ৬০,৮০০/- (ষাট হাজার আটশত) টাকা মাত্র।