Pages

Sunday, November 26, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালন বিরোধী অভিযান ২৭ নভেম্বর ২০১৭



১।   গত ২৬ নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আবু বক্কর (৪৬), পিতা-সুরত আলী, গ্রাম-জাহাজপোতা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩৬ বোতল ফেন্সিডিল এবং ১০০ ভারতীয় রুপি (বাংলা-১২৫ টাকা) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪,৫২৫/- (চৌদ্দ হাজার পাঁচশত পঁচিশ) টাকা মাত্র ।

২।   গত ২৬ নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রাব্বুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ বাদশা মিয়া (২৭), পিতা-ইউনুছ আলী, গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র ।

৩।   গত ২৬ নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া পশ্চিম পাড়া হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ বশির হোসেন (২৫), পিতা-রমজান আলী, গ্রাম-বড়বলদিয়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/-(দশ হাজার)টাকা মাত্র ।

৪।   গত ২৬ নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ সাগর আলী (২৪), পিতা- জয়নুল, গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা মাত্র ।

৫।   উপরে উল্লেখিত আটককৃত ১০৮ বোতল ফেন্সিডিল এবং ১০০ রুপি এর সর্বমোট মুল্য ৪৩,৩২৫/- (তেতাল্লিশ হাজার তিনশত পঁচিশ) টাকা মাত্র ।