১। গত ২১ নভেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ খসরু মিয়া (২৯), পিতা-মৃত্যু তসলিম
মন্ডল, গ্রাম-পুরাতন পাসপাতালপাড়া, থানা+জেলা-চুয়াডাংগা) ৫০ ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত
মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে
বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ২১ নভেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি
মাঠ নামক স্থান হতে ১৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৬৪,৮০০/- (চৌষট্টি হাজার আটশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ২১২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ৮৪,৮০০/- (চুরাশি হাজার আটশত) টাকা মাত্র।