১। গত ১০ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামের
ছয়ঘড়িয়া পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ইয়াজতুল্লা (৪০), পিতা-মৃত কায়দার
বিশ্বাস, গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০২ বোতল ফেন্সিডিল, ১০
পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৩,৮০০/-
(এক লক্ষ তিরাশি হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা
থানায় সোপদ করতঃ নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে
মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ১১
আগস্ট ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর
গ্রামের হরিরামপুর মাঠ নামক স্থান হতে ৭৩৬ প্যাকেট পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১৪,৭২০/- (চৌদ্দ হাজার সাতশত বিশ) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ০২ বোতল ফেন্সিডিল, ১০ পিস
ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটর সাইকেল এবং ৭৩৬ প্যাকেট পাতার বিড় এর সর্বমোট মূল্য ১,৯৮,৫২০/-
(এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত বিশ) টাকা মাত্র।