Pages

Saturday, August 12, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ০১ টি ব্যাটারী চালিত ভ্যান ও ০১ (এক) জন আসামীসহ বিপুল পরিমান স্বর্ণের গহনা আটক



অদ্য ১২ আগস্ট ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ এর সার্বিক তত্ত্বাবধানে দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী মোল্লাবাড়ী এলাকার জামতলা পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০১ (এক) জন আসামীসহ (১। মোঃ সেন্টু শেখ(৩২), পিতা-মোঃ মজনু শেখ, গ্রাম-পারকেষ্টপুর, পোঃ দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২১০ ভরি ০৩ আনা ওজনের উন্নতমানের বিভিন্ন প্রকারের স্বর্ণের গহনা (হাতের বালা-০৩ জোড়া, গলার হার-১৪ টি এবং কানের দুল-৪১ জোড়া) এবং ০১ টি ব্যাটারী চালিত ভ্যান আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,১৬,১০,৩১২/-(এক কোটি ষোল লক্ষ দশ হাজার তিনশত বার) টাকা মাত্র। আটককৃত আসামীসহ স্বর্ণের গহনা এবং ভ্যান জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।