১। অদ্য ০৭ আগস্ট
২০১৭ তারিখ োর আনুমানিক ০৫টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ তোতা মিয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পরানপুর
গ্রামের পরানপুর মাঠ নামক স্থান হতে ৫৮০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২,৩২,০০০/- (দুই লক্ষ বত্রিশ হাজার) টাকা মাত্র।
২। গত ০৬ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল এবং ৩৩ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৭৮,৩০০/- (আটাত্তর হাজার তিনশত) টাকা মাত্র।
৩। গত ০৬ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ
নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-
(ষাট হাজার) টাকা মাত্র।
৪। গত ০৬ আগস্ট
২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
বটতলা মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত ৭৬০ বোতল ফেন্সিডিল এবং ৩৩
বোতল মদ এর সর্বমোট মূল্য ৩,৫৩,৫০০/- (তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত)
টাকা মাত্র।